বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি: জিএমপি কমিশনার

logoআলমগীর কবীরবুধবার, ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৭ সময় 0802
ছবি: ড.মো. নাজমুল করিম খান (জিএমপি)

ছবি: ড.মো. নাজমুল করিম খান (জিএমপি)

আলমগীর কবীর:
বুধবার ২৭ আগস্ট ২০২৫ইং সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, তারা গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। তবে কিছু গণমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনে তিনি মর্মাহত বলে উল্লেখ করেন। প্রথম আলোর একটি সিরিজ প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন,এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, আমি সত্যিই মর্মাহত হই।

জিএমপি কমিশনারের অভিযোগ,“যদি সত্যিই নেগেটিভ কিছু থেকে থাকত অনেক মিডিয়া আছে, তাদের চোখে ধরা পড়ত। একটি মাত্র মিডিয়া, শুধু তাদের চোখেই ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল। এটি সবাই বোঝে,আমি এটির জবাব আসলে জানি না।

ঢাকায় বসবাস করে গাজীপুরে অফিস করা প্রসঙ্গে নাজমুল করিম খান জানান, তিনি ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য বরাদ্দকৃত একটি কোয়ার্টারে সপরিবারে থাকেন। এটি তার নিজস্ব বাড়ি নয়, বরং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে বরাদ্দকৃত একটি ফ্ল্যাট যার ভাড়া তার বেতন থেকে কেটে নেওয়া হয়। তিনি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগকে ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেন।

কমিশনার দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা এবং ২০২৩ সালের নির্বাচনের আগে তাকে চাকরিচ্যুতির ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ২০০৬ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৮ বছর তিনি একই পদে আটকে ছিলেন। তার ব্যাচমেট এবং এমনকি অনেক জুনিয়র কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও তিনি বঞ্চিত হন।

তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে ‘অদৃশ্য কারণে’ এবং একটি ‘বিশেষ গোষ্ঠীর’ ইচ্ছায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তার মতে, এর উদ্দেশ্য ছিল নিরপেক্ষ বা বিরোধী মতের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনকে ‘নির্বিঘ্ন’ করা।

নাজমুল করিম খান ‘২৪-এর গণঅভ্যুত্থানের’ সময় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,“নির্বিচারে গুলি করেছে,শুধু গুলি করে হত্যা করেনি, লাশ গুম করেছে, সেই লাশ স্তূপ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটিকে খুব ঘৃণাভরে আমি দেখেছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সে সময় পুলিশ জনগণের ‘সর্বোচ্চ ঘৃণার পাত্র’ হয়েছিল।

তিনি পুলিশের এই নেতিবাচক ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার জন্য বাহিনীর মধ্যে “শুদ্ধি অভিযান” চালানোর আহ্বান জানান। তিনি দাবি করেন, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, নিরীহ জনগণের ওপর গুলি চালিয়েছে, লাশ পুড়িয়েছে বা গুম করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে এবং জেলে পাঠাতে হবে।এ কথায় তিনি বিশ্বাস করেন,“না হলে এই পুলিশ কখনো মানবিক পুলিশ হিসেবে তৈরি হবে না।

গাজীপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে “অনেকটাই ভালো” বলে দাবি করেন জিএমপি কমিশনার। তবে তিনি জনবল সংকটের কথাও স্বীকার করেছেন। তিনি জানান, সীমিত জনবল নিয়ে মামলা তদন্ত ও অভিযান পরিচালনা করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো নিয়েও তিনি আলোকপাত করেন। বিশেষ করে সকালে গাজীপুরমুখী এবং বিকেলে ঢাকামুখী পোশাক শ্রমিকদের পরিবহনের জন্য বিআরটি লেনটিকে একমুখী করতে হয়, যা বিপরীতমুখী যানজট সৃষ্টি করে। এই সমস্যা সমাধানের জন্য তিনি রোডস অ্যান্ড হাইওয়েজ এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ কামনা করেছেন।

নাজমুল গণমাধ্যমের একপেশে ভূমিকার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন,“একটি মাত্র মিডিয়া আমার বিরুদ্ধে, মানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ব্যর্থতা নিয়ে সিরিজ লিখেছে। সফলতা আসলে কেউ লিখে না, খুব কমই লিখে।

ভবিষ্যতের জন্য সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, যদি বাহিনীর ভেতরের “আওয়ামী সুবিধাভোগীরা”, যারা গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করে “পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়, তাদের আইনের আওতায় না আনা হয়, তাহলে “জনবান্ধব পুলিশের বদলে দেশে আবারও বিস্তার হবে ফ্যাসিস্ট শাসন আমলের আধিপত্য।

বিষয়- গণমাধ্যম, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, সংবাদ সম্মেলন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর